শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: ভাঙচুর–অগ্নিসংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। প্রথমে শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে তারা প্রথম আলোর কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন।

একপর্যায়ে বিক্ষুব্ধদের একটি অংশ প্রথম আলোর কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। অফিসের কাগজপত্র ও কম্পিউটার নিচে ফেলে দেওয়া হয় এবং ভবনের সামনে অগ্নিসংযোগ করা হয়। পরে তারা খানিকটা দূরে অবস্থিত ডেইলি স্টারের বহুতল ভবনের সামনে গিয়ে সেখানে জড়ো হন। একপর্যায়ে ভবনের ভেতরে ঢুকে সেখানেও অগ্নিসংযোগ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধ জনতাকে নিবৃত করার চেষ্টা চালালেও উত্তেজিত পরিস্থিতির কারণে শুরুতে আগুন নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট পাঠানো হয়। তবে বিক্ষুব্ধ জনতার কারণে কয়েকটি ইউনিট বিভিন্ন স্থানে আটকে পড়ে। পরে সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোর কার্যালয়ে দুটি ইউনিট এবং ডেইলি স্টারের কার্যালয়ে একটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। পুলিশের সহায়তায় বাকি ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅধিকার পরিষদ নেতা ফারুক আহত, হামলার অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

নারী সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ: সাত দফা দাবিতে জনতার ঢল

ভুটান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগে নতুন দ্বার

রিজার্ভ বাড়ায় বাংলাদেশ ব্যাংককে আইএমএফের অভিনন্দন

পরিবারতন্ত্রমুক্ত ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ট্রাম্প প্রশাসনে ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: নতুন রাজনৈতিক সমীকরণ ও চ্যালেঞ্জ

কুড়িল ফ্লাইওভার পেরিয়ে পূর্বাচলে তারেক রহমানের গাড়িবহর

দুই ঘণ্টা সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের