বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মেহজাবীন-আলিশানের মামলায় জবাব দাখিল পেছাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ণ

Spread the love

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে করা হুমকি-ধামকির মামলায় জবাব দাখিলের শুনানি পিছিয়ে আগামী বছরের ১২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে জবাব দাখিলের দিন ধার্য থাকলেও সংশ্লিষ্ট বিচারক বদলিজনিত কারণে শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নিয়ম অনুযায়ী মামলার পরবর্তী শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করা হয়।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, নতুন বিচারক যোগদানের পর মামলার নথিপত্র উপস্থাপন করে শুনানি গ্রহণ করা হবে।

এর আগে গত ১৬ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। মামলায় অভিযোগ করা হয়, ব্যবসায়িক অংশীদার করার আশ্বাস দিয়ে বাদীর কাছ থেকে ২৭ লাখ টাকা নেওয়ার পর টাকা ফেরত চাইলে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সর্বশেষ - অপরাধ