বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনি প্রচারে টিভি চ্যানেলে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের নির্দেশ ইসির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে সকল প্রার্থীকে সমান প্রচারের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান। এতে বলা হয়, নির্বাচনি পরিবেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেলিভিশন চ্যানেলগুলোকে তথ্য প্রচারে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো ও নির্বাচনি সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো দল বা প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া কিংবা কাউকে হেয়প্রতিপন্ন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি অনুযায়ী, নির্বাচনি সংলাপে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা দলের প্রতিনিধি ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না—এ বিষয়েও টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ