শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদিকে গুলি: হামলাকারীরা শনাক্ত, গ্রেপ্তার যে কোনো সময়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৫ ২:৩২ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার রাত ১২টার দিকে এক গণমাধ্যমকে ডিএমপি কমিশনার জানান, হামলায় জড়িত সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

এর আগে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, গুলিটি হাদির ডান দিক দিয়ে প্রবেশ করে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো তার মস্তিষ্কে রয়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন: জারি হলো নতুন প্রজ্ঞাপন

জনগণের রায় যেন কেউ পাল্টাতে না পারে—সতর্কবার্তা তারেক রহমানের

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী

নির্বাচনের দিনেই গণভোট মানল ইসলামী সমমনা ৮ দল

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ও পাকিস্তানের নেপথ্য মধ্যস্থতার বিবরণ

ভারতের দাবিকৃত এলাকায় চীনের নতুন শহর ঘোষণা

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

প্রেস সচিবের বার্তা: হত্যাকাণ্ডে অভিযুক্তরা ফিরবে দেশে

৩,৮০০ শিশুর হার্ট সার্জারির উদ্যোগে গিনেস বুকে পলক মুচ্ছল