শুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৪৪ পূর্বাহ্ণ

Spread the love

রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্দীনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে জানাজার সময় নেককিড়ি কবরস্থানের সামনের ফাঁকা মাঠে মানুষের ঢল নামে। এই মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই গ্রামের বাতাস ছিল ভারী। সাজিদের মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে বারবার ভেসে আসছিল। এই শোকের খবরে গ্রামের সব কাজ থেমে যায়; দোকানপাট বন্ধ রেখে সবাই পাঞ্জাবি ও টুপি পরে ভিড় করেন সাজিদের বাড়ির দিকে। সবাই শেষবারের মতো নিষ্পাপ শিশুটির মুখ দেখতে চেয়েছিলেন, যে মুখে হাসি লেগে থাকত, আজ সেখানে কেবল নিস্তব্ধতা।

সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় জানাজার মাঠে আনা হয়, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। কান্নার রোলে ভারী হয়ে ওঠে চারপাশ। বিশেষ করে সাজিদের মায়ের আহাজারি উপস্থিত সবার চোখ ভিজিয়ে তোলে।

কাজী মাওলানা মিজানুর রহমান জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে হাজারো কণ্ঠে সাজিদের আত্মার মাগফিরাত ও তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দানের জন্য দোয়া করা হয়। জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটি যখন নেককিড়ি কবরস্থানের দিকে নেওয়া হচ্ছিল, তখন পুরো গ্রামে যেন বাতাস থেমে গিয়েছিল। স্বজনদের কান্নার শব্দে পরিবেশ ভারী হয়ে ওঠে। একটি শিশুর জানাজায় পুরো গ্রামের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অঞ্চলের মানুষকে নাড়া দিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে খেলতে গিয়ে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে ৪০ ফুট মাটি খনন করে শিশুটিকে উদ্ধার করেন। পরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাস-জ্বালানি সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

এবার টিউলিপকে নিয়ে টিপ্পনি কাটলেন ট্রাম্প মিত্র ইলন মাস্ক

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

দিল্লিতে ইউএনআই কার্যালয় সিলগালা: পুলিশের বিরুদ্ধে ‘মদ্যপ’ ও হেনস্তার অভিযোগ

নারীর নিরাপত্তায় সব রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে: জাইমা রহমান

মিরসরাই শিল্পাঞ্চলে তুরস্কের সানকোর ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের বড় পরিকল্পনা

রাজনৈতিক অতীত বাধা নয়, এনসিপিতে যোগের সুযোগ—নাহিদ

হাসিনার মামলার রায় কেন্দ্র করে ট্রাইব্যুনালে সেনা মোতায়েনের অনুরোধ

হাতিরঝিলে স্মার্ট যাতায়াত: ২০ জুলাই থেকে র‍্যাপিড পাসের ব্যবহার শুরু

জনরোষে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা