বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এ তফসিল ঘোষণা করেন। ভাষণ একযোগে সম্প্রচার করা হয় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদাকালো, আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি। ইতিহাসে প্রথমবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল বুধবার বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও বাংলাদেশ বেতার। আজ বৃহস্পতিবার তা সম্প্রচার করা হয়।

পটভূমি হিসেবে উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে ২০২৫ সালের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। পরে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত হয়। ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটের ফল নিয়ে বিরোধই ড. ইউনূস সরকারের বড় চ্যালেঞ্জ

বিদেশি ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি: ১১ মাসেই শোধ ৪০০ কোটি ডলার পার

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করল জার্মানি

শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন

ইরানে বোমা ফেলে সৌদিকে পরমাণু প্রযুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

সরকারি সফরে চীনে গেলেন সেনাপ্রধান

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

ভূমধ্যসাগরে নৌকাডুবি: অন্তত ৫০ অভিবাসী নিখোঁজ, উদ্ধার ১০

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল’: স্বরাষ্ট্রমন্ত্রী