মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গাজীপুরে পোশাক কারখানা ‘পিএন কম্পোজিট’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৯, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

শ্রমিক-কর্মকর্তা দ্বন্দ্বের জেরে ‘শাটডাউন’; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার পিএন কম্পোজিট নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার প্রতিবাদে এবং কারখানা খুলে দেওয়াসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল থেকেই শ্রমিকরা কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

শিল্পপুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, গত রবিবার (৭ ডিসেম্বর) জরুরি প্রয়োজনে কারখানার বাইরে যাওয়া এক শ্রমিককে কয়েকজন কর্মকর্তা অকথ্য ভাষায় গালাগাল করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার শ্রমিকরা অভিযুক্ত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে দিনভর বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কারখানা কর্তৃপক্ষ রাতেই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়।

নোটিশে যা বলা হয়েছে:

কারখানার প্রধান ফটকে লাগানো নোটিশে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা উল্লেখ করে বলা হয়েছে, “কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। পরিস্থিতি স্বাভাবিক এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে নোটিশের মাধ্যমে তা অবহিত করা হবে।”

মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানা বন্ধের খবর পেয়ে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ এবং কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রাইভেট সেক্টরে শুক্র–শনিবার ছুটির ঘোষণা দেবে এনসিপি: পাটওয়ারী

একাত্তরে যারা গুলি চালিয়েছিল, তারাই আজ ওই দলে: মির্জা ফখরুল

তিন রাজনৈতিক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার টেলিফোন সংলাপ

দেশের মানুষ ইতিবাচক পরিবর্তনের অপেক্ষায়: তারেক রহমান

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আবেগপূর্ণ সম্পর্ক: প্রধান উপদেষ্টা

ক্ষমতায় গেলে সেবক হবো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে: ডা. শফিকুর রহমান

দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভোটে নিয়োজিতরা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত, জাবালিয়া শিবিরে ভয়াবহ আক্রমণ

১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হওয়ার অনুমান গভর্নরের