রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক, চিকিৎসককে শোকজ ও অব্যাহতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৭, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ

Spread the love

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে হাসপাতাল প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। বিকেল চারটার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস আনুষ্ঠানিকভাবে শোকজ নোটিশ দেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সরকারি চাকরির বিধিমালার পরিপন্থী। তাই প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ধনদেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি ধনদেবের কক্ষে টেবিল থাকার কারণ জানতে চান। এ বিষয়েই জরুরি বিভাগের ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।

২০১৩ সালের ৮ আগস্ট থেকে ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন ধনদেব। চলতি বছরের জুলাইয়ে তিনি আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

ঘটনা নিয়ে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘ডিজির কাছ থেকে গুরুজনের মতো ব্যবহার আশা করেছিলাম। কিন্তু সমস্যাগুলো না জেনে টেবিল নিয়ে প্রশ্ন তোলায় আমি কষ্ট পাই।’ তিনি আরও বলেন, ‘আমার বন্ধুরা সবাই অধ্যাপক হয়েছে, আমি হয়নি বিভিন্ন কারণে। আমার চাকরি থেকে সাসপেনশন হলেও আমি খুশি হব।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাল বাজার স্থিতিশীল রাখতে আমদানি চলবে: খাদ্য উপদেষ্টা

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ নিষিদ্ধ আওয়ামী সংগঠনের ৯ নেতা-কর্মী গ্রেফতার

ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে স্বচ্ছতা দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের

খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হচ্ছেন আরও ১৪ জন

শিক্ষক মোনামির কাছে দুঃখ প্রকাশ করলেন ছাত্রদল নেতা হামিম

ট্রাম্পের ‘টেলিফোন কূটনীতি’ ও ইসলামাবাদ সফর বাতিল

তত্ত্বাবধায়ক সরকার ও সীমানা নির্ধারণে অভিন্ন মত: জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ

গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, বিভ্রান্তিমূলক সমালোচনা নয়