শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনা ভারতে থাকবেন কি না—সিদ্ধান্ত তার নিজেরই: জয়শঙ্কর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

Spread the love

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বিশেষ এক পরিস্থিতিতে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের। শনিবার নয়াদিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। আন্দোলন দমনে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর অন্তর্বর্তী সরকার তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানালেও নয়াদিল্লি এখনো কোনো সাড়া দেয়নি।

জয়শঙ্কর বলেন, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন এবং তার ভবিষ্যৎ অবস্থান বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অতীত নির্বাচনগুলো নিয়ে মানুষের অসন্তুষ্টি ছিল; সুষ্ঠু নির্বাচনই এখন প্রধান প্রয়োজন।

দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ গণতান্ত্রিকভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চায় এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব হবে বলে তারা আশা করেন।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প

শাবিপ্রবিতে ক্রিকেট ফাইনাল নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২৫

জলাবদ্ধতায় মানুষের জীবন-সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

সাত দিন পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

তেলের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়বে-কমবে পরিবহন ভাড়া

বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

বিধি মেনে নির্দেশনা দেবো, বেআইনি নয়: সিইসি

ট্রাম্পের আলোচনার দাবি বনাম ইরানের কঠোর প্রত্যাখ্যান

তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব প্রচার উপকরণ সরিয়ে নিতে নেতাকর্মীদের নির্দেশ