শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়াকে বিদেশে নেওয়া মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ

Spread the love

কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি; লন্ডন যাত্রার সময় জানাবেন চিকিৎসকরাই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তবে তার লন্ডন যাত্রা নির্ভর করছে সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের পরামর্শ এবং শারীরিক অবস্থার উন্নতির ওপর।

আজ শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স প্রদান করার কথা ছিল। কিন্তু তাদের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সেটি আসতে পারেনি।”

তিনি আরও স্পষ্ট করেন, কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স না এলেও ওই সময় খালেদা জিয়া ফ্লাই করার অবস্থায় ছিলেন না বলে মেডিকেল বোর্ড জানিয়েছিল। তিনি বলেন, “এখনও পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বেগম জিয়াকে বিদেশে কবে নিয়ে যাওয়া হবে। তবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে তাকে নেওয়া যাবে, তখনই আমরা তাকে বিদেশে নিয়ে যাবো।”

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়াও, মেডিকেল বোর্ড এবং সিনিয়র চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানো এবং কোনো রকম গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শুক্রবার প্রকাশ হবে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল: ইসি সানাউল্লাহ

চানখাঁরপুলে হত্যাযজ্ঞ: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জনগণকে দেওয়া ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়ন শুরু

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও শোক প্রকাশ

নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দাম বাড়ায় পশ্চিমবঙ্গে বাংলাদেশি ইলিশের বিক্রি নেই

খুলনায় এনসিপি নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থা

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ

উজানের ঢলে উফচে উঠছে তিস্তা, বিপৎসীমা ছুঁইছুঁই পানিতে