বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার চিকিৎসা পরিদর্শনে প্রধান উপদেষ্টা হাসপাতালে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজখবর নিতে বুধবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি উপস্থিত বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পরে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, “বেগম খালেদা জিয়া একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন। বিএনপির নেতাকর্মী এবং তার পরিবারের প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।”

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে গেছেন সেনাপ্রধান

ইতিহাসে প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত আমিরের শ্রদ্ধা

হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

গাজা যুদ্ধ শেষ হয়নি—মৃত সব জিম্মি ফিরলেই বন্ধ হবে: ইসরায়েলি সেনাপ্রধান

গণতন্ত্র পুনঃসূচনার প্রতীক হবে ত্রয়োদশ নির্বাচন: ইসি

সাইফ আলির শরীরে ৬ বার ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

ফ্রান্সে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠান

৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ

রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে ককটেল আতঙ্ক

আসছে জনতার দলের নেতৃত্বে নতুন নির্বাচনি জোট ‌‘ইনসাফ মঞ্চ’