রবিবার , ৩০ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন: বাংলাদেশ বনাম চীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

আজ চীন ও বাংলাদেশের মধ্যে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বের ‘অলিখিত ফাইনাল’। গ্রুপ ‘এ’-এর দুই দলই চার ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন শীর্ষে, আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ। তাই মূলপর্বে সরাসরি জায়গা করে নিতে হলে কোচ গোলাম রব্বানী ছোটনের দলের সামনে একমাত্র পথ—স্বাগতিক চীনকে হারানো।

বাংলাদেশ এ পর্যন্ত চার ম্যাচে দিয়েছে ২০ গোল, হজম করেছে মাত্র একটি। তিমুর লেস্তে (৫-০), ব্রুনাই (৮-০), শ্রীলঙ্কা (৫-০) এবং বাহরাইনকে (২-১) হারিয়ে দুর্দান্ত ফর্মে আছে নাজমুল হুদা ফয়সালরা। অন্যদিকে চীনের গোল উৎসব আরও ভয়ংকর—বাহরাইন (৪-০), তিমুর লেস্তে (১৪-০), ব্রুনাই (১২-০) ও শ্রীলঙ্কাকে (৮-০) হারিয়ে মোট ৩৮ গোল করেছে দলটি।

গ্রুপের চ্যাম্পিয়নরাই শুধুমাত্র এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাবে। তাই বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার লড়াই। চীনের আক্রমণভাগের শক্তির সামনে যদিও চ্যালেঞ্জ কঠিন, তবু বাংলাদেশের ধারাবাহিক সাফল্য দলকে আত্মবিশ্বাসী করে রেখেছে। এখন দেখার পালা—ফয়সালরা কি ইতিহাস গড়তে পারে?

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিয়েনআনমেন স্কয়ারে বীরদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

রাজধানীতে বৃষ্টি, অফিস যাত্রীদের দুর্ভোগ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান জামায়াত আমির

১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য: তথ্য উপদেষ্টা

বিতর্কিত বক্তব্যে ফের আলোচনায় শাহজাহান চৌধুরী

নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি

পাকিস্তানে সেনা বাহিনীর অভিযানে ৭ জঙ্গি নিহত

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৭

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি