শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার জন্য সকলের দোয়া সত্যিই পরম সৌভাগ্য: মাওলানা আজহারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ

Spread the love

ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দলমত নির্বিশেষে সকল মানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের বিষয়।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন। মাওলানা আজহারী লিখেছেন, “নানা বিভক্তি ও বিভাজনের এ দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মান ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।”

তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের।

পোস্টের শেষে মাওলানা আজহারী প্রার্থনা করেন, “আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা এবং ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহিয়সী নারীর রোগমুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে দ্রুত আরোগ্য দান করুন।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আ. লীগের ফেরা নির্ভর করছে তারেক রহমানের ওপর!

এসএসসি পরীক্ষা ২০২৬: নতুন নীতিমালা প্রকাশ

যমুনায় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়: উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ

ট্রাভেল এজেন্সি ও বিমান চলাচল আইন সংশোধনে কঠোর শাস্তির বিধান

হানিমুনে কেন মালয়েশিয়া জানালেন উর্বী

‘রিকশা’ প্রতীক নিয়ে লড়বেন খেলাফত মজলিসের ২৯ প্রার্থী

৩০ আসনে ফল ‘জালিয়াতির’ অভিযোগ, আইনি লড়াইয়ের ঘোষণা জামায়াতের

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

গাজার যুদ্ধোত্তর পরিকল্পনায় হোয়াইট হাউসে বৈঠক ডাকলেন ট্রাম্প