শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সবুজ প্রযুক্তি, পাট ও ওষুধশিল্পের বড় বিনিয়োগে আগ্রহ চীনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে ব্যাপক বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ আগ্রহ এসেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং জানান, অবকাঠামো খাত ছাড়াও এখন চীন বাংলাদেশের উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। রুফটপ সোলার প্যানেল, পাটভিত্তিক জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির মতো বড় প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলো।

ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন বলেন, ঐতিহ্যবাহী পাটশিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে বিশেষ আকর্ষণীয়। তারা বছরে ১০ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করে যৌথ উদ্যোগে কাজ করতে প্রস্তুত।

চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চীনা বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশকে উৎপাদনশীল রপ্তানি হাবে রূপান্তর করা সম্ভব। ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতেও চীনের বড় বিনিয়োগ সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে কারখানা স্থাপনের আহ্বান জানান, যেখানে সমুদ্রবন্দর ও আঞ্চলিক বাজারের কৌশলগত নিকটতা বিশেষ সুবিধা দেবে। রেলসংযোগ বৃদ্ধি হলে দক্ষিণ চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে চীনা পক্ষ এআই ও ই-কমার্স খাতেও সম্ভাব্য বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ: নেপালকে হারিয়ে শিরোপার পথে

জাকসু নির্বাচনে ভোট গণনা থেকে সরে দাঁড়ালেন রিটার্নিং কর্মকর্তা

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০

জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে জাতিসংঘের ব্রিফিং

আব্বাস-নজরুল ইসলাম-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ

রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

তারেক রহমান ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক