বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কড়াইল বস্তি অগ্নিকাণ্ড: প্রধান উপদেষ্টা ইউনূসের সমবেদনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।”

প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের ঘোষণা: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘খুব সফল’ হামলা

আগেও ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ : মির্জা ফখরুল

হাদির মৃত্যুতে গণতান্ত্রিক পরিসরে অপূরণীয় শূন্যতা

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ

মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে বিমানবাহিনী প্রধানের শুভেচ্ছা বিনিময়

জিয়া সাইবার ফোর্স ধানমন্ডি শাখার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নতুন বিমান হামলা, নিহত ২০