মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিএনপির প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আসছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল আসতে চলছে। দলীয় সূত্র বলছে, ঘোষিত ২৩৭ আসনের তালিকা থেকে অন্তত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে হাইকমান্ড। এতে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন বর্তমান সম্ভাব্য প্রার্থী, আর যোগ হতে পারেন সিনিয়র নেতাসহ নতুন কয়েকজন।

মনোনয়ন পরিবর্তনের খবরে কেন্দ্রীয় পর্যায়ে লবিং-তদবিরের পাশাপাশি বিভিন্ন জেলায় সভা-সমাবেশ, ক্ষোভ-বিক্ষোভ, এমনকি সড়ক ও রেলপথ অবরোধের ঘটনাও ঘটেছে। ইতোমধ্যে অন্তত ১২টি জেলায় ক্ষোভ প্রকাশ পেয়েছে বলে জানা গেছে।

দলীয় টিম আসনভিত্তিক কোন্দল, প্রার্থীদের শক্তি–দুর্বলতা ও মনোনয়নবঞ্চিতদের অবস্থান যাচাইয়ের কাজ প্রায় শেষ করেছে। তাদের রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বোর্ড।

ঘোষিত তালিকায় অনেক হেভিওয়েট নেতা বাদ পড়ায় অভ্যন্তরীণ অসন্তোষ দেখা দিয়েছে। অন্যদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর অন্তত ২০ জন নেতাকে নতুন তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।

বিএনপির নীতিনির্ধারণী নেতারা বলছেন, তালিকা নিয়ে ক্ষোভ থাকলেও দ্রুতই সমাধানের চেষ্টা চলছে। মনোনয়ন পাওয়া ও বঞ্চিত প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে মাঠে রাখতে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত