সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ডিজিটাল যুগে আইনজীবীদের প্রস্তুতির তাগিদ প্রধান বিচারপতির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

Spread the love

বিচারব্যবস্থার দ্রুত রূপান্তরের সময় আইনজীবীদের নতুন দক্ষতা ও প্রস্তুতির ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ডিজিটাল রূপান্তর, বৈশ্বিক অর্থনীতি, তথ্যভিত্তিক শাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার—এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রচলিত অনুশীলনের বাইরে গিয়ে আধুনিক সক্ষমতা অর্জন প্রয়োজন।

সুপ্রিমকোর্ট মিলনায়তনে বার কাউন্সিলের সিপিডি প্রোগ্রাম ও ডিজিটাল বিএলডির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, ধারাবাহিক প্রশিক্ষণ, ডিজিটাল ব্যবস্থাপনা দক্ষতা ও নৈতিক সক্ষমতা বিচারব্যবস্থাকে আরও গণমুখী ও কার্যকর করবে।

গত ১৬ মাসে বিচার বিভাগে নেওয়া বিভিন্ন সংস্কারের অগ্রগতি তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, পেপার-ফ্রি বেঞ্চ, ডিজিটাল অভিযোগ ব্যবস্থা, স্বয়ংক্রিয় কজলিস্ট এবং দ্রুত মামলা প্রসেসিং সিস্টেম বিচারপ্রাপ্তির সুযোগ বাড়িয়েছে। এ লক্ষ্যকে সফল করতে রূপান্তরমুখী আইনজীবী সমিতি অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, ডিজিটাল বিএলডি প্ল্যাটফর্ম বিচার বিভাগের উন্নয়নযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, দক্ষতা মূল্যায়ন ও প্রশিক্ষণ তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত জ্ঞান হালনাগাদ করলে বিচারপ্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ হয়, আদালতের সময় সাশ্রয় হয় এবং বিচার বিলম্ব কমে—এ কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লকডাউনেও ঢাকায় স্বাভাবিক গণপরিবহন চলাচল

শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন: জাতির প্রতি প্রধান উপদেষ্টার অভিনন্দন

ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

মুক্তিযুদ্ধ ইস্যুতে সংসদে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক বিতর্ক

অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের বিমান বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় নামতে ব্যর্থ

হাইকোর্টের বিচারপতি নিয়োগে প্রথমবার গণবিজ্ঞপ্তি জারি

প্রত্যেক নাগরিককে মাথায় রেখে দেওয়া হচ্ছে ২০২৬-২৭ এর বাজেট :অর্থমন্ত্রী

করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ২৮, নিখোঁজ ৮১

হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি

ট্রাম্প-শি বৈঠক: ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে চীন সফর