শুক্রবার , ২৩ মে ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের আলোচনা চলছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না” এবং “নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে।” বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, দেশের বিরাজমান পরিস্থিতিতে যদি তিনি ঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের এক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’

সর্বশেষ - অপরাধ