রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিলেটে ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিদ্ধান্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

সিলেট বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে। কখনও মেঘালয়ের ডাউকি ফল্ট, কখনও সিলেট বিভাগের ভেতরকার উৎপত্তিস্থল, আবার কখনও ঢাকার কেন্দ্রবিন্দু—একটির পর একটি কম্পন আতঙ্ক বাড়িয়ে তুলছে নগরবাসীর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা স্থানীয় ফল্টগুলো হঠাৎ সক্রিয় হয়ে ওঠায় ভূমিকম্পের হার দ্রুত বেড়েছে। ‘ডেঞ্জার জোন’-এ থাকা সিলেটে বড় দুর্যোগের আশঙ্কা এখন আগের যেকোনো সময়ের চেয়ে তীব্র।

সবচেয়ে বেশি আতঙ্কের কারণ ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো। বড় ভূমিকম্প হলে এসব ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন নগরবিদরা। দীর্ঘদিন উদাসীন থাকা সিটি করপোরেশন এবার নড়েচড়ে বসেছে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, সিলেট নগরীর ২৩টি বিপজ্জনক ভবন চিহ্নিত করা হয়েছে, যেগুলো দ্রুত ভেঙে ফেলা হবে। সরকারি-বেসরকারি এসব ভবনের অপসারণ কাজ আগামী সপ্তাহ থেকেই শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নগরীর বহু পুরনো ভবনের নকশায় ভূমিকম্প প্রতিরোধী কাঠামো নেই, ফলে মাঝারি মাত্রার কম্পনেও বড় ক্ষতির আশঙ্কা প্রবল। শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক মার্কেট ও আবাসিক ভবনসহ বহু স্থাপনা ঝুঁকিতে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় তিন দফা ভূমিকম্পে সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে। শনিবার সন্ধ্যায় টানা দুইবার ৩.৭ ও ৪.৩ মাত্রার কম্পন এবং সকালে ৩.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর একদিন আগে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়।

প্রশাসন জানিয়েছে, উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ সংকীর্ণ রাস্তা। রেসকিউ গাড়ি প্রবেশে সমস্যা হলে প্রাণহানি বাড়তে পারে। ২০১৯ সালের আগের তালিকায়ও ২৪ ভবন ঝুঁকিপূর্ণ ছিল; অনেকগুলো এখনো বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ভবনে বড় ফাটল, নড়বড়ে সিঁড়ি ও হেলে পড়া দেয়াল—যা নগরবাসীর আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৩–২০২৫ সালে সিলেট বিভাগে একাধিক ভূমিকম্পের উৎস সিলেট ও মেঘালয় হওয়ায় ভবিষ্যতে বড় দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কেউই

সর্বশেষ - অপরাধ