বৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রমজানে ভোগ্যপণ্যের সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

Spread the love

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বর্তমান বৈশ্বিক বাস্তবতার অংশ। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি জানান, দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতেও সরকার কাজ করছে।

সভায় ব্যবসায়ী ও আমদানিকারকেরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এ ছাড়া প্রধান ভোগ্যপণ্যের সরবরাহ ও দাম নিয়মিত পর্যবেক্ষণে চেম্বারগুলো আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ