রবিবার , ২৫ মে ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পূর্ণদিবস কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ

Spread the love

সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন ও পদোন্নতিসহ একাধিক দাবি আদায়ে সোমবার (২৭ মে) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে: সহকারী শিক্ষক পদকে এন্ট্রি লেভেল ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে অগ্রগতি নিশ্চিত করা, এবং শতভাগ প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃত্বে শিক্ষকরা এর আগে ধাপে ধাপে কর্মবিরতি পালন করে আসছিলেন—৫ মে থেকে ১৫ মে এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে অর্ধদিবস কর্মবিরতি চালিয়ে যান।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. আনিসুর রহমান বলেন, “আমরা একাদশ গ্রেডে বেতন এবং দ্রুত পদোন্নতির দাবিতে আন্দোলনে আছি। যতক্ষণ পর্যন্ত দাবির বাস্তবায়ন না হবে, পূর্ণদিবস কর্মবিরতি চলবে।”

তিনি আরও জানান, দেশের প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

যদিও মহাপরিচালক পর্যায়ের আলোচনায় আশ্বাস মিলেছে, তবু শিক্ষক নেতাদের বক্তব্য, “শুধু আশ্বাসে নয়, বাস্তব পদক্ষেপেই আমরা আস্থাশীল।”

এর আগে, একটি পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে তাদের জন্য দ্বাদশ গ্রেডের প্রস্তাব দেয় এবং প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার সুপারিশ করে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৪ এপ্রিল এসব বাস্তবায়নের উদ্যোগ নেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদবঞ্চিতদের তান্ডবে নিরাপত্তাহীন সাধারণ শিক্ষার্থী পক্ষে অন্যান্য সংগঠন 

আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলের

আটকে থাকা টাকা আগামী সপ্তাহে পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক

মিরপুরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক—হতাহত নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ: “জনগণের প্রত্যাশার সংসদ”

ইসলামাবাদে হামলার নিন্দা শাহবাজ শরিফের, ভারতের সম্পৃক্ততার অভিযোগ

পিআর নির্বাচন বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার পথ: তারেক রহমান

একদিনে বদলি এক ডজন সচিব, নতুন পদায়নে তোড়জোড়

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

আল-জাজিরার তথ্য প্রকাশ: জুলাইয়ের আন্দোলনে প্রাণঘাতী দমননীতি শেখ হাসিনার