বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কক্সবাজারে ট্রলারডুবি, দুই জেলের মৃত্যু; নিখোঁজ ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ সব জেলের বাড়ি জেলার মহেশখালী উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয় জেলেদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদের ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

ট্রলারডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে সাগর থেকে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নুরুল আলম ও মুহিব উল্লাহ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত