শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে হত্যায় ঢাকার তীব্র নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৫ ১২:০০ অপরাহ্ণ

Spread the love

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডকে “মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন” বলে অভিহিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অমানবিক ও নৃশংস ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সরকার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, “সীমান্তের যেকোনো প্রান্তে জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তিই মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী।”

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার কারেঙ্গিছড়া এলাকায় তিন বাংলাদেশি নাগরিক প্রবেশ করলে স্থানীয়রা চোর সন্দেহে তাদের গণপিটুনি ও তীর মেরে হত্যা করে। পরে ভারতীয় পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সর্বশেষ - অপরাধ