শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পশ্চিম তীরে মসজিদে বসতি স্থাপনকারীদের আগুন, বিশ্বজুড়ে তীব্র নিন্দা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ

Spread the love

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা জোরালো হয়েছে। বৃহস্পতিবার ভোরে সালফিতের কাছে দেয়ার ইসতিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল বসতি স্থাপনকারী।

স্থানীয়দের বরাতে আল জাজিরা জানায়, আগুনে মসজিদের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয় এবং দেয়ালে স্প্রে করে লেখা হয় বর্ণবাদী স্লোগান। এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ বলে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্মীয় ওয়াকফ মন্ত্রণালয়।

এদিন হেবরনের বেইত উম্মার এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানায় ওয়াফা নিউজ। চলতি বছর পশ্চিম তীরজুড়ে বসতি স্থাপনকারী হামলা রেকর্ড পরিমাণে বেড়েছে—জাতিসংঘের তথ্যমতে, শুধু জলপাই সংগ্রহ মৌসুমেই অন্তত ১৬৭টি হামলায় আহত হয়েছে ১৫০-এর বেশি ফিলিস্তিনি, ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো গাছ।

দেয়ার ইসতিয়ার মসজিদে হামলার ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিখ বলেন, উপাসনালয়ে এমন আক্রমণ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। জর্ডান, জার্মানি ও সুইজারল্যান্ড ঘটনাটির নিন্দা জানিয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই : এম সাখাওয়াত

রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০ ফিলিস্তিনি

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই অভ্যুত্থান মামলায় সাবেক আইজিপি ট্রাইব্যুনালে হাজির

সচিবালয়ে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায়

ঢালিউডে শাকিব খানের নায়িকা তানজিন তিশা

রোববার সর্বদলীয় বৈঠকের আহ্বান প্রধান উপদেষ্টার

পাকিস্তান-আফগান সীমান্তে রাতভর সংঘর্ষ, ৫৮ পাকিস্তানি সেনা নিহতের দাবি