ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।
ফলাফলে দেখা যায়, ভিপি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ, যিনি পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।
এজিএস পদে জয়ী হয়েছেন মুহা. মহিউদ্দীন খান। তিনি ১১ হাজার ৭৭২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদের মধ্যে সম্পাদকীয় ১২টি পদের ৯টিতে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থীরা। বাকি ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া ১৩টি সদস্যপদও নির্ধারিত হয়েছে।
কে কোন পদে জয়ী
- ভিপি: সাদিক কায়েম
- জিএস: এস এম ফরহাদ
- এজিএস: মহিউদ্দীন খান
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
- কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা
- আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান
- সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)
- ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
- স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ
- মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক: মো. জাকারিয়া
- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)
- গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)
- ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
- ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ



















