বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মিয়ানমারের ভোট অবাধ নয়, শঙ্কা থাইল্যান্ডের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ণ

Spread the love

মিয়ানমারে আগামী মাসে অনুষ্ঠিতব্য নির্বাচন কোনোভাবেই অবাধ বা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও। একইসঙ্গে তিনি আটক গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে সেনাবাহিনী নোবেলজয়ী সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সামরিক জান্তা নির্বাচনকে সমঝোতার সুযোগ হিসেবে প্রচার করলেও অং সান সু চি বা তার বিলুপ্ত দল এনএলডি এতে অংশ নিচ্ছে না।

বিশ্লেষকরা বলছেন, যেসব এলাকায় সেনাবাহিনী বা তাদের মিত্রদের নিয়ন্ত্রণ নেই, সেখানে ভোট হবে না—এ থেকেই বোঝা যাচ্ছে নির্বাচনটি মূলত সামরিক শাসন আড়াল করারই কৌশল।

ব্যাংককে এক অনুষ্ঠানে থাই পররাষ্ট্রমন্ত্রী জানান, “আমরা চাই অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, কিন্তু তা হবে না—এটা আমরা জানি। এমন পরিস্থিতিতে নির্বাচনকে স্বীকৃতি দেওয়ার অবস্থায়ও আমরা থাকব না।” তবে তিনি এটিকে সংস্কারের পথে একটি ধাপ হিসেবেও দেখতে চান। তার মতে, ২০১০ সালের ‘ত্রুটিপূর্ণ’ নির্বাচন থেকেই মিয়ানমারের রাজনৈতিক প্রক্রিয়ায় পরিবর্তনের সূচনা হয়েছিল এবং সেই সময়ই সু চি মুক্তি পান।

সিহাসাক আরও বলেন, হয়তো ত্রুটিপূর্ণ নির্বাচনও দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে ফেরার সুযোগ তৈরি করতে পারে। তিনি মানবিক বিবেচনায় অং সান সু চির মুক্তির জন্যও মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ৮০ বছর বয়সী সু চির স্বাস্থ্যের অবস্থাও অজানা বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

প্রতিবেশী থাইল্যান্ডে বর্তমানে লাখো মিয়ানমার নাগরিক আশ্রয় নিয়েছে—কেউ গৃহযুদ্ধ থেকে পালিয়ে, কেউ ভেঙে পড়া অর্থনীতির কারণে কাজের সন্ধানে।

মিয়ানমারে নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর এবং দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী ধাপ ও ফল ঘোষণার তারিখ এখনো জানায়নি কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন-ইরান ঐতিহাসিক চুক্তি ও নেতানিয়াহুর চরম রাজনৈতিক বিপর্যয়

সরকারি সমন্বয়হীনতার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন চমক: চ্যাম্পিয়ন দল পাবে বিশেষ আংটি

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

বিসিএস প্রার্থীদের জন্য জবির বিশেষ বাস সার্ভিস আজ

জুলাই গণঅভ্যুত্থান: ঢামেক মর্গে এখনও পড়ে আছে ৬ শহিদের লাশ

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

নির্বাচন হবে ভবিষ্যতের মানদণ্ড: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম