বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২০, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ

Spread the love

নবনির্বাচিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে কে সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ—এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের চাওয়া ব্যাখ্যার পর বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দিয়েছে।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এ আউয়াল গণমাধ্যমকে জানান, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ালে আইনের কোনো ব্যত্যয় হবে না।

আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

ফলে বর্তমান সাংবিধানিক পরিস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকারই রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর উপযুক্ত কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। সেই অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। সংসদ সদস্যদের ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নির্বাচন শেষে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ