রবিবার , ৯ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শিক্ষা ব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে সময় প্রয়োজন: ববি হাজ্জাজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

Spread the love

আগামী সাড়ে চার বছরের মধ্যে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ও টেকসই পরিবর্তন আনার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক উচ্চপর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিক্ষা কোনো রাতারাতি পরিবর্তনযোগ্য বিষয় নয়; বরং তথ্যনির্ভর সিদ্ধান্ত, আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে পুরো শিক্ষা কাঠামো পুনর্গঠন সম্ভব।

প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়াতে ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ এবং পুষ্টিকর ‘মিড ডে মিল’ কর্মসূচির বিদ্যমান সমস্যা চিহ্নিত করে নতুনভাবে চালুর সিদ্ধান্তের কথা জানান তিনি। এছাড়া শিক্ষার্থীদের গণিত ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠা, স্টিম (STEAM) শিক্ষা জোরদার এবং প্রতিটি শিক্ষার্থীর শেখার অগ্রগতি পৃথকভাবে মনিটর করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সেই সাথে পিইডিপি-৫ (PEDP-5)-কে আরও কার্যকর ও অপারেশনাল কাঠামোয় সাজিয়ে শিক্ষক প্রশিক্ষণ বাড়ানো এবং মাঠপর্যায়ের পরিদর্শন কঠোর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ববি হাজ্জাজ।

সর্বশেষ - অপরাধ