মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

কদমতলীতে মাদরাসার বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকার একটি মাদরাসা থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে শনির আখড়ার জোড়া খাম্বা এলাকার ‘রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসা’র তৃতীয় তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত নাঈম বরিশাল জেলার উজিরপুর উপজেলার মোশন গ্রামের বাবু শেখের বড় ছেলে। তার পরিবার কদমতলীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, মাদরাসা কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে বাথরুম সংলগ্ন স্থান থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেন। মাদরাসার শিক্ষকদের দাবি, দুপুরে জোহরের নামাজের আগে নাঈম বাথরুমে যায়। দীর্ঘ সময় সে বের না হওয়ায় শিক্ষকরা বাথরুমের দরজা ভেঙে পরনের পাঞ্জাবি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। তবে নিহতের মা নাজমা আক্তার অভিযোগ করেছেন, তাঁর ছেলে আত্মহত্যা করতে পারে না। গত শুক্রবার মাদরাসায় দেখা করতে গেলে নাঈম জাকারিয়া নামে এক শিক্ষকের উপস্থিতিতে কিছু একটা বলতে চেয়েও বলতে পারেনি। মৃত্যুর খবর তাঁদের দেরিতে জানানো হয়েছে বলেও তিনি অভিযোগ তুলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৪ বছরের কারাদণ্ড শিশু অপহরণের দায়ে

নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭ হাজারের বেশি জনবল নিয়োগ

শহীদ ডা. মিলনের আত্মত্যাগে গণতন্ত্রের বিজয়: তারেক রহমান

বিদেশি সম্পদও জানাতে হবে প্রার্থীদের: দুদক চেয়ারম্যান

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল করতে পারবেন ট্রাম্প?

গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের ২১ দফা পরিকল্পনা

আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

বিজিএমইএ নির্বাচনে ফোরামের জয়জয়কার: ৩৫টির মধ্যে ৩১ পদে বিজয়ী

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার