বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

উন্নতির দিকে খালেদা জিয়া, অবস্থা স্থিতিশীল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। টানা এক সপ্তাহ ধরে তিনি সিসিইউতে আছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে, তাঁর অবস্থা অপরিবর্তিত থাকায় আপাতত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেই।

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত দল কাজ করছে। যুক্তরাজ্যের চিকিৎসক অধ্যাপক রিচার্ড বেলে ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছেন। চীন থেকেও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন।

প্রতিদিন রাতে অন্তত দেড় ডজন দেশি-বিদেশি চিকিৎসকের সঙ্গে বৈঠক করে মেডিকেল বোর্ড। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞসহ তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও ভার্চুয়ালি যুক্ত হন। টেস্ট রিপোর্টের ওপর ভিত্তি করে নিয়মিত চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে গতকাল সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসকদের ব্রিফিং শোনেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। সরকারের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করা হয়েছে।

এসএসএফ প্রটোকলের অংশ হিসেবে আজ এভারকেয়ার হাসপাতালসংলগ্ন মাঠে সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন মহড়া অনুষ্ঠিত হবে। এসময় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা দেশব্যাপী খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে—তাঁর বর্তমান অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তাঁর সরকার দায়ী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ: নিরাপত্তা নিশ্চিতে উপাচার্যের পদক্ষেপ

দিল্লিতে বড় নাশকতার ছক: রাজধানীজুড়ে হাই অ্যালার্ট জারি

প্রচণ্ড বিস্ফোরণে কাঁপল তেল আবিব

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা ইউনূস

খালেদা জিয়ার জানাজায় বিশেষ মেট্রোট্রেন সার্ভিস চালাবে ডিএমটিসিএল

খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে পাঠানো হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

হংকংয়ের বিপক্ষে জয়ের প্রত্যয়: আত্মবিশ্বাসে ভরপুর হামজা চৌধুরী

নারায়ণগঞ্জে বাস খাদে, নারী-শিশুসহ আহত ১০

এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা