বুধবার , ২৯ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি, ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা: সতর্কতা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ণ

Spread the love

দেশের অন্তত ১৭টি অঞ্চলে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং ৮ জেলায় কালবৈশাখীর আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযানগুলো সতর্কতার সঙ্গে চলাচল করতে পারে।

অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৮টি বিভাগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে জানিয়েছেন, হঠাৎ এই বৈরী আবহাওয়া পরিস্থিতিতে সবাইকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে নৌপথ ও খোলা স্থানে অবস্থানকারীদের।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার পুরোপুরি বন্ধ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অধ্যাদেশ না এলে গণভোটে পদক্ষেপ নয়: সিইসি

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিলের রায় ঘোষণা আজ

জবিতে শাটডাউন প্রত্যাহার, রবিবার থেকে ক্লাস চালু

কালোটাকা ঠেকাতে জমির বাজারমূল্যেই রেজিস্ট্রেশন, বড় সংস্কারে যাচ্ছে বাজেট ২০২৫-২৬

ইরানে বিক্ষোভে ৪৮ ঘণ্টায় দুই হাজার নিহতের আশঙ্কা

ঢাকায় অটোরিকশা উঠানো উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের প্রশ্নে দ্বিধা

বাড়ছে মেট্রোরেল প্রকল্পের ব্যয়