শনিবার , ৭ মার্চ ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর উত্তরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা বিভাগীয় ইফতার মাহফিলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত অনুষ্ঠানে রশিদা আক্তার (৩৫) নামে এক নারী কান্নাজড়িত কণ্ঠে তাঁর ও তাঁর মেয়ের ওপর হওয়া পৈশাচিক নির্যাতনের বিচার চান। ওই নারী অভিযোগ করেন, গত বছর কোরবানির ঈদে গাবতলী গরুর হাটে এক সাবেক চলচ্চিত্র খলনায়কের নির্দেশে তাঁর ওপর এসিড নিক্ষেপ ও মারধর করা হয়। এই ঘটনায় আদালতে মামলা করায় পরবর্তীতে তাঁর ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকেও ধর্ষণের শিকার হতে হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।

ভুক্তভোগী নারীর এই আকুতি শুনে এনসিপির নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দলীয় আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দলীয় প্রশ্রয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলেন, অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকা উচিত নয় এবং অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারী আরও জানান, সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে তাঁরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই অপরাধীদের রাজনৈতিক ঢাল ব্যবহারের সুযোগ দেওয়া হবে না।

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আখতার হোসেন, এমপি এবং দলীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এ সময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা একযোগে দেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধে সরকারের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ - অপরাধ