শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: মাইক্রোবাসসহ গ্রেপ্তার ৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের সাত নারী নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ২০২৬) ভোরে ধানমন্ডি ২ নম্বর সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তাদের বহনকারী মাইক্রোবাসের চালকও রয়েছেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ ব্যানার নিয়ে মিছিলটি বের করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৬টার দিকে স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন। মিছিলটি ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হওয়ার সময় টহল পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজন নারীকে আটক করা হয়। এ সময় মিছিলে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং এর চালককে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। বর্তমানে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সচিবালয় স্টেশন ঘটনার পর মেট্রোরেলে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও শোক প্রকাশ

গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যে পরিকল্পনা সরকারের

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন

সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজে ফের অস্থিরতা

সাবেক ভূমিমন্ত্রীর নামে চেক ব্যবহার ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলনে

অসুস্থতার পর শুটিংয়ে ফিরলেন অর্চিতা স্পর্শিয়া

জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল

বাংলাদেশের অব্যাহত সহানুভূতির জন্য কৃতজ্ঞ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

জন্মের চেয়ে মৃত্যু বেশি, রেকর্ড জনসংখ্যা সংকটে জাপান