সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ড. মুহাম্মদ ইউনূস মার্চে জাপান সফরে যাচ্ছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ

Spread the love

আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে ড. ইউনূস তার আসন্ন সফর ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে প্রধানত তিনটি ক্ষেত্রে কাজ করবেন—ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং এসডিজি সংক্রান্ত কার্যক্রম। ডিজিটাল স্বাস্থ্যসেবায় বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবার প্রবেশাধিকার বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসীদের জন্যও ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য আদানপ্রদানের ব্যবস্থা করা হবে।

জাপান সফরে বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।

ব্রিফিংয়ে ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা: ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

উপদেষ্টাদের অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট দুই শতাধিক ট্রাক আটকে

কাজীরহাট ফেরিঘাটে নাব্যতাসংকট: দুই শতাধিক ট্রাক আটকে

অপহৃত ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

অক্টোবরে সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

ভুল সংশোধনে ৬৫ কমিটি, ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা

আগামী সপ্তাহে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের আলোচনা চলছে