শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও মতবিনিময়ের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অযত্ন-অবহেলায় নষ্ট শতকোটি টাকার সরকারি যানবাহন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

প্রার্থী হামলার ঘটনার প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

জাতীয় নির্বাচনের আগে বৃহৎ নির্বাচনি জোট গঠনে এগোচ্ছে বিএনপি

রফতানিতে শুল্ক ছাড়, মিত্রদের জন্য মার্কিন উপহার

নয়াপল্টনে শিশুকে দুই শিক্ষকের পৈশাচিক নির্যাতন: ভিডিও ভাইরাল

আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি: শেখ হাসিনা

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা, সমীকরণে নতুন মাত্রা

বিরোধী নেতার ‘শিরশ্ছেদ’ করতে চান উগান্ডার সেনাপ্রধান

বন্ধ ও লোকসানি ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ আহ্বান