বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাসিনা টিউলিপ আজমিনার আত্মপক্ষ সমর্থনের শুনানি আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ৭:৩৩ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি)।

ঢাকার বিশেষ জজ-৪ আদালতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রাজউক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একাধিক সাবেক কর্মকর্তা এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাবেক প্রতিমন্ত্রীও রয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদের

ডক্টরেট ডিগ্রি পেলেন ড. মুহাম্মদ ইউনূস; জাপান সফরে গুরুত্বপূর্ণ অর্জন

ইচ্ছাকৃত ঋণখেলাপির পেটে ২৯ হাজার কোটি টাকা

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য

পোশাক রপ্তানি ১২ হাজার কোটি ডলার ছাড়ানোর লক্ষ্যে

১০ দলীয় ঐক্যই বড় দলের ভয় হওয়ার কারণ: নাহিদ ইসলাম

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বিরতি: সংঘাত অবসানে তেহরানের ৫ কঠিন শর্ত

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির