বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থার ঘোষণা সু্প্রিম কোর্টের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশ সুপ্রিম কোর্ট দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে। সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়, যা বুধবার (৭ জানুয়ারি) জারি করা হয়। আদেশে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, নির্ধারিত ডেস্কে অবস্থান, পোশাক নীতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সততা ও তদারকি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সেবা গ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি আদালত প্রাঙ্গণে মিছিল, স্লোগান, সভা বা বিক্ষোভে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ বা অবৈধ যেকোনো অস্ত্র, বিস্ফোরক ও মাদক বহনও নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত পার্কিং ছাড়া রাস্তা বা ভবনের গেটের সামনে যানবাহন ও রিকশা পার্ক করাও নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডেঙ্গুতে মৃত্যু শূন্য, নতুন হাসপাতালে ভর্তি ৬৫১ জন

স্পেনে তীব্র গরমে দুই সপ্তাহে প্রাণহানি সহস্রাধিক

রাজনীতি ও অর্থনীতিতে গণতন্ত্রায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়

ভোটের ফল নিয়ে বিরোধই ড. ইউনূস সরকারের বড় চ্যালেঞ্জ

আতঙ্কে আত্মগোপনে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা

৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজান প্রেসিডেন্টের কন্যাদের সাক্ষাৎ

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ

পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে, চার শিশুসহ আট জন নিহত