বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টার বড় চালান চট্টগ্রাম বন্দরে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

২০১৮ সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার মেট্রিক টন ভুট্টার একটি বড় চালান বাংলাদেশে পৌঁছেছে। ‘এমভি বেলটোকিও’ নামের মাদার ভেসেলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভ্যাঙ্কুভার বন্দর থেকে যাত্রা করে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। বুধবার থেকে চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে এ চালান খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কনফিডেন্স সিমেন্ট ঘাটে ভেড়ানো এই জাহাজের মাধ্যমে আসা ভুট্টার চালানকে স্বাগত জানাতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কৃষিবিষয়ক প্রতিনিধি এরিন কোভার্ট। এ সময় তিনি আমদানিকারক প্রতিষ্ঠান ও সরবরাহকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটা অঙ্গরাজ্যে উৎপাদিত প্রায় ৫৮ হাজার মেট্রিক টন ভুট্টা এই চালানে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় পশুখাদ্য উৎপাদনকারী তিন প্রতিষ্ঠান—নাহার এগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড—যৌথভাবে এ ভুট্টা আমদানি করেছে।

আমদানির অংশ হিসেবে নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড ২৯ হাজার মেট্রিক টন, প্যারাগন গ্রুপ ১৯ হাজার মেট্রিক টন এবং নাহার এগ্রো গ্রুপ ১০ হাজার মেট্রিক টন ভুট্টা সংগ্রহ করবে। এসব পণ্য চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নোয়াপাড়া বন্দরে পর্যায়ক্রমে খালাস করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ আট বছর পর যুক্তরাষ্ট্রের উচ্চমানের ভুট্টা বাংলাদেশে আসায় দেশীয় পশুখাদ্য প্রস্তুতকারকদের জন্য প্রাণী পুষ্টির একটি নির্ভরযোগ্য ও মানসম্মত উৎস পুনরায় উন্মুক্ত হলো। এটি ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৃষিপণ্য বাণিজ্য জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে চীনের মানবিক সহায়তা ঘোষণা

হাদির জানাজায় প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতি হতাশ: গোলাম পরওয়ার

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারাদেশে বিএনপি’র দোয়া ও মৌন মিছিল

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ড: আতঙ্কিত যাত্রীরা

অপসাংবাদিকতা ও এআই-এর অপব্যবহার রোধে ডিসিদের কঠোর প্রস্তাব

রিহ্যাব ফেয়ারে “হোপ হোমস লিমিটেড” ক্রেতাদের পছন্দের শীর্ষে

সুস্থ গণতন্ত্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: বিরোধীদলীয় নেতা

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইরানকে পরমাণু অস্ত্র পেতে দেওয়া হবে না: ট্রাম্প, একমত রাজা চার্লস

ঝাড়ু হাতে গোলাপি পোশাকে ইন্দোনেশিয়ায় নারীদের বিক্ষোভ