শনিবার , ৯ নভেম্বর ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৯, ২০২৪ ৫:২৬ অপরাহ্ণ
https://amarbanglanews24.com/

Spread the love

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গুম বষয়ক তদন্তে গঠিত কমিশনকে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জোরপূর্বক গুমের জন্য দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাদের যা যা প্রয়োজন, সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

কমিশনের সদস্যরা জানান, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সরকারকে তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবে এবং এর পর বিষয়টি নিয়ে আরও কাজ করবেন তারা।

কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত তারা প্রায় ১ হাজার ৬০০টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ৪০০টি অভিযোগ যাচাই করেছেন এবং ১৪০ জন অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন।

কমিশনের ওই সদস্য আরও বলেন, ‘তারা সন্দেহ করছেন যে, জোরপূর্বক গুমের সংখ্যা অন্তত ৩ হাজার ৫০০ হতে পারে।’ তিনি জানান, গুমের ঘটনার সঙ্গে জড়িত এবং যাদের নির্দেশে এসব ঘটেছে, তাদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে কমিশন।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম কমিশনের তদন্ত জনগণের সামনে তুলে ধরা ও জোরপূর্বক গুমের ঘটনাগুলোর তদারককারীদের প্রকাশ্যে আনার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, নূরজাহান বেগম, আদিলুর রহমান খান, এম সাখাওয়াত হোসেন, নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব : প্রধানমন্ত্রী

বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচারের অভিযোগ মির্জা ফখরুলের

জেফ বেজোস ও লরেন সানচেজের বিলাসবহুল বিয়ের আনুষ্ঠানিকতা শুরু ভেনিসে

কক্সবাজারে ফুটবল ফাইনালে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৫০

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা

ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

আদালত প্রাঙ্গণে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ

আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে

একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ১৪ প্রকল্প অনুমোদন

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৫