বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সংসদ ভবন চত্বরে রাতভর নেতাকর্মীদের উপস্থিতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:২০ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার ঘোষণা আসার পর থেকেই মঙ্গলবার রাত থেকে সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল জানান, জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শোকের এই দিনে দলীয় নেতাকর্মীদের শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন কমিশনের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ: সিইসি

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি চলছে

জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা চায় সিপিবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে

তেহরানে ৪০ জন নিহত , বিশ্ব ঐতিহ্যের প্রাচীন প্রাসাদ ক্ষতিগ্রস্ত

রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ঈদ আনন্দের মধ্যেই বন্যা আতঙ্ক: তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ প্রধান উপদেষ্টার

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২