সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে একাধিক নেতার পদত্যাগকে ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং কে দলে থাকবে বা থাকবে না তা ব্যক্তিগত বিষয়।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, তাসনিম জারা, তাজনূভা জাবীনসহ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। তবে দলীয় সিদ্ধান্ত গ্রহণে সংখ্যাগরিষ্ঠ মতামতই প্রাধান্য পায়।

তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির একক অংশগ্রহণ সম্ভব না হওয়ায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়েছে। জোটের মাধ্যমে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার ইস্যুতে যৌথ কাজ হবে।

নাহিদ ইসলাম আরও জানান, সোমবার প্রার্থীদের নাম প্রকাশ ও মনোনয়নপত্র জমা দেওয়া হবে। জোট গঠনের উদ্দেশ্য কেবল নির্বাচনী বৈতরণী পার হওয়া, এনসিপি তাদের নিজস্ব আদর্শে কাজ চালিয়ে যাবে।

দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বর্তমান পুলিশ বাহিনী চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হচ্ছে, যদিও আগের শাসনামলে নিরপরাধ মানুষকে হয়রানি করতো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে মে মাসে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

সাজার মেয়াদ শেষ, তবুও মুক্তি নেই ১৪৭ বিদেশি বন্দির

ডাক্তার জানান আমার আয়ু আর ২ সপ্তাহ’ : নির্মাতা অনুরাগ বসু

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ও বৃষ্টির আভাস

জামায়াতের হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে ঘিরে বিতর্ক-সমালোচনা তুঙ্গে

৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিম বন্ধ করবে বিটিআরসি

বিমান খাতের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন পর্যটন মন্ত্রী

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন শুরু

দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা