সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গফরগাঁওয়ে রেললাইনের পাতা সরিয়ে ট্রেন লাইনচ্যুত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাট সরিয়ে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও স্টেশনের এক কিলোমিটার পূর্বে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ জানান।

তিনি জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ওই এলাকায় দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাট সরিয়ে ফেলে। এর ফলে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এরপর থেকে রেললাইন অবরোধ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

সর্বশেষ - অপরাধ