শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

Spread the love

ঢাকায় জনস্রোতের কারণে সূর্যাস্তের আগেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান তারেক রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারেক রহমান স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন, তবে জনতার স্রোত এত তীব্র হওয়ায় গাড়িবহর ধীরে এগোতে বাধ্য হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে দলীয় সংবর্ধনা ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান। পরে গুলশানের বাসায় পৌঁছান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজ কেন্দ্রে ৫ ভোটে হারলেন ডা. শফিকুর রহমান

‘আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত’: আবদুস সালামের মন্তব্য

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হাসিনার ২০০৮ সালের হলফনামায় মিথ্যা তথ্য ছিল: দুদক চেয়ারম্যান

ইরানের প্রতিরক্ষামন্ত্রী: ‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যেকোনো অভিযানের জন্য প্রস্তুত’

চলতি সপ্তাহেই প্রকাশ হবে নির্বাচনী রোডম্যাপ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

প্রায় ১৪ হাজার বন্দিকে বাড়িতে পাঠাচ্ছে ইতালি