মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অনুষ্ঠিত এই আয়োজনে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাইডাইভ করেন।

বিজয় দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, কূটনীতিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপারের পতাকাবাহী স্কাইডাইভ প্রদর্শনীটি বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং আয়োজন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পায়। ১২ হাজার ফুট উচ্চতা থেকে ফ্রি ফল জাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

ফ্রি ফল জাম্পারদের ৪৯ থেকে ৫৪ নম্বর সদস্যরা সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে শ্রদ্ধা জানান। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক ও ড্রপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান।

এছাড়া বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট প্রদর্শন করে। দিনটি উদযাপনে আয়োজন করা হয় বিশেষ বিজয় দিবস ব্যান্ড শোও।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত