মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি আজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকাল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত এক আনুষ্ঠানিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, দেশে ফেরার আগে এটিই হবে লন্ডনে তারেক রহমানের শেষ রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং একই সঙ্গে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন। সময় স্বল্পতার কারণে কমিউনিটি বা সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু জানান, তারেক রহমানের সম্ভাব্য শেষ এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এদিকে আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাইলেন মির্জা ফখরুল

ওয়াশিংটন থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষা

ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা

জাপানের সঙ্গে প্রথম ইপিএ সই বাংলাদেশের

রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

বন্দর পরিচালনা ইস্যুতে হাইকোর্টের দ্বিমতপূর্ণ রায়

আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

দেশবিরোধী অশুভ পরিকল্পনা প্রতিরোধে ঐক্যের ডাক

জাতিসংঘে সিরীয় প্রেসিডেন্ট: ইসরায়েলের হামলা নতুন সংকট ডেকে আনছে

গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে ১৬ সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ