বুধবার , ৮ এপ্রিল ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নিউইয়র্কে ডেলিভারি ওয়ার্কারদের জন্য নতুন সেবা কেন্দ্রের উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৮, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ

Spread the love

নিউইয়র্কে ডেলিভারি কর্মীদের জন্য বিশেষ সেবা কেন্দ্র বা হাব স্থাপন করেছেন শহর কর্তৃপক্ষ। এই উদ্যোগের মাধ্যমে সাইকেল বা স্কুটারে খাবার ও পণ্য সরবরাহকারী কর্মীরা বিশ্রামের পাশাপাশি তাদের ই-বাইকের ব্যাটারি নিরাপদভাবে চার্জ করার সুযোগ পাবেন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই হাবগুলো তৈরি করা হচ্ছে যাতে রাস্তার পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে না থেকে কর্মীরা একটু স্বস্তিতে কাজ পরিচালনা করতে পারেন।

মূলত ডেলিভারি কর্মীদের কাজের পরিবেশ উন্নত করতে এবং ইলেকট্রিক বাইকের ব্যাটারি থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই হাবগুলোতে চার্জিং স্টেশনের পাশাপাশি কর্মীদের বসার জায়গা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। নিউইয়র্ক প্রশাসনের এই উদ্যোগটি ডেলিভারি সেক্টরে কর্মরত হাজার হাজার মানুষের জন্য একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ