সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ৯:৪৯ পূর্বাহ্ণ

Spread the love

সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ তাদের পরিবারের ১১ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউ থেকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

বিএফআইইউ জানিয়েছে, হিসাব স্থ‌গিত করা ব্যক্তি ও তাদের মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। বাকি ১১ জন সদস্যরা হ‌লেন: মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, আজিজা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খান। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। চিঠিতে বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীসহ আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাবসহ খেলাপি থাকলে তারও তথ্য পাঠাতে হবে। চিঠিতে জব্দ করা ব‌্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আজ: নেই ডিজেল সংকটের আশঙ্কা

টেক্সাসের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২৮, নিখোঁজ ১৭০’র বেশি

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল

সৌদি আরবে বাংলাদেশী শ্রমিকদের নাজুক অবস্থা

১০০ কোটি ডলার সহায়তা দিতে পারে জাপান

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: ব্রেন্ট ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান ঃ ওয়াকার-উজ-জামান

শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল: একুশের চেতনায় ভাসছে দেশ

চাঁদাবাজি বরদাশত নয়, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ শুরু হবে আগস্টে: স্বরাষ্ট্র উপদেষ্টা