বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

‘আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখাল না

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

Spread the love

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে ২৭ ঘণ্টা পার হলেও কোনো অগ্রগতি হয়নি। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা রুনা খাতুন। ছেলের কোনো খবর না পেয়ে ভেঙে পড়া কণ্ঠে তিনি বারবার আর্তনাদ করেন, “আল্লাহ আমার ছাওয়ালের মরা মুখটাও দেখালা না রে, আল্লাহ আমার ছাওয়াল শ্যাস।”

ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অব্যাহতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারকর্মীদের সহযোগিতার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য খননস্থল থেকে দূরে থাকার অনুরোধ করেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় রাকিব উদ্দীনের ছেলে সাজিদ।

এতক্ষণে তিনটি এক্সকাভেটর দিয়ে বড় পরিসরে খনন চালানো হয়েছে। সেখান থেকে সুড়ঙ্গ করে নলকূপের গর্তে পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। তবে পানি ও কাঁদায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম জানান, মাটি থেকে ৪২ ফুট গভীরতা পর্যন্ত অনুসন্ধানে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। খনন ছাড়া বিকল্প নেই এবং উদ্ধারকাজে আরও সময় লাগবে বলেও তিনি জানান

সর্বশেষ - অপরাধ