শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আগামীকাল থেকে স্থগিত প্রাথমিক শিক্ষকদের ‘শাটডাউন’ কর্মসূচি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

Spread the love

রবিবার থেকে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করে তাদের চলমান ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামীকাল রবিবার থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শুরু হবে।

শনিবার শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমাদের নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছিলেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

সৌদির বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

দু’টি দল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসন দখলের চেষ্টা করছে

দিল্লি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্করের বৈঠক

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রধান উপদেষ্টার অবস্থান: প্রেস উইংয়ের ব্যাখ্যা

ঈদে যানজটমুক্ত সড়ক নিশ্চিতের নির্দেশ সেতুমন্ত্রীর

সিলেটে ২৩ ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে সিদ্ধান্ত

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক