শুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বাংলাদেশে সুনামি ঝুঁকি কতটা—বিশেষজ্ঞদের সতর্কবার্তা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

Spread the love

বাংলাদেশে এক সপ্তাহে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার কম্পন হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা ছিল না। এর বাইরে ২৭ নভেম্বর ইন্দোনেশিয়ায় ছয় দশমিক ছয় মাত্রার ভূমিকম্প হলেও সুনামির কোনো খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়া বা আন্দামান অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি তৈরি হতে পারে। ২০০৪ সালের ভয়াবহ সুনামির ধাক্কা যেমন আফ্রিকা পর্যন্ত পৌঁছেছিল, তেমনি তার প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছিল।

ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, সাগরে ছয় দশমিক পাঁচের বেশি মাত্রার ভূমিকম্প হলে সুনামির সম্ভাবনা পর্যবেক্ষণ করা হয়। তবে বঙ্গোপসাগরে ছোট মাত্রার ভূমিকম্প নিয়মিত হলেও সেগুলো থেকে বড় বিপদের সম্ভাবনা কম।

পৃথিবীর টেকটোনিক প্লেটের সংঘর্ষ, সরে যাওয়া বা নিচে ঢুকে যাওয়ার ফলে ভূমিকম্প হয়—যা মাটির উপরে কিংবা সমুদ্রের নিচে সৃষ্টি হতে পারে। শক্তিশালী ও অগভীর সমুদ্র তলের ভূমিকম্পে তলদেশ সরে গিয়ে বিশাল পানির চাপ তৈরি হলে সুনামি সৃষ্টি হয়।

বাংলাদেশ দুটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে হওয়ায় ভূমিকম্প প্রবণ। তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের খুব কাছাকাছি সমুদ্র অঞ্চলে বড় সুনামির ঝুঁকি তুলনামূলক কম। তবুও আন্দামান–নিকোবর অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তার প্রভাব পড়তে পারে।

ইতিহাসেও দেখা যায়, ১৯৬২ সালে আরাকান উপকূলে সাড়ে আট মাত্রার ভূমিকম্পে বড় সুনামি হয়েছিল, যার ঢেউ বাংলাদেশেও পৌঁছায়। ঢাকা পর্যন্ত পানির উচ্চতা বেড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে সৃষ্ট ভূমিকম্প থেকে সুনামির আগাম সতর্কতা দেওয়া সম্ভব হলেও বাংলাদেশের জন্য ভূখণ্ডের ভেতরে বড় ভূমিকম্পের ঝুঁকিই এখন সবচেয়ে উদ্বেগজনক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিশুদের টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আহ্বান

‘আবাবিল’ ড্রোন প্রকল্পে সংশ্লিষ্টতা: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা: এককভাবে লড়ার প্রস্তুতি

বাংলাদেশ–ভারতের ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে শ্রদ্ধাবোধ থাকা জরুরি

মেক্সিকোতে বন্যায় ৪৪ জনের মৃত্যু

ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে পুরান ঢাকা, সিলেট ও চট্টগ্রাম

মালয়েশিয়ায় পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি নাগরিক আটক

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ

শিক্ষকদের বেতন-বোনাস আগামীকাল, খোলা থাকবে ৪ ব্যাংক